নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতিঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন নয়ন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
আজিম উদ্দিন নয়ন আরও বলেন, ঈদের এই খুশি সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। দেশবাসীর সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন তিনি। পাশাপাশি তিনি মতিঝিল থানা যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শেষে তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বলেন, “ঈদ মোবারক।”