1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

হানিফ সংকেতের নাটকে হিমি

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : প্রতি ঈদে বর্ণাঢ্য ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির পাশাপাশি বিশেষ একটি নাটক নির্মাণ করে থাকেন নন্দিত সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত। তার নির্মিত এই নাটকে থাকে ভিন্নধর্মী গল্প, মানবিক আবেগ এবং সমাজঘনিষ্ঠ বক্তব্য। বরাবরের মতো এবার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ভালোবেসে অবশেষে’।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে।

নাটকের গল্পে দেখা যাবে—রানা ও নীলা ছোটবেলা থেকে একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময়ই মিষ্টি ঝগড়া আর খুনসুটি লেগে থাকত। একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর সে আবার দেশে ফিরে আসে এবং বাবা–মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামের বাড়িতে। সেখানেই দেখা হয় শৈশবের সেই খেলার সাথি রানার সঙ্গে। বহুদিন পর দেখা হওয়া দুই বন্ধুকে ঘিরে ঘটতে থাকে অপ্রত্যাশিত নানা ঘটনা। পুরোনো স্মৃতি আর নতুন অনুভূতির টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়েছে গল্প।

নাটকে রানা চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং নীলা চরিত্রে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে রয়েছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়ন প্রমুখ।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd