1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

ঈদে সিনেমা নিয়ে ‘লড়াই‘ করবেন অপু-বুবলী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ঢালিউডের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বছরের বেশিরভাগ সময় সুপারস্টার শাকিব খান ইস্যুতেই আলোচনায় থাকেন।

একজন নায়ককে নিয়ে কোনো মন্তব্য করলেই আরেকজন নতুন সংলাপ নিয়ে হাজির হন।

তাদের ঝগড়া আর কাদা ছোড়াছুড়ি বিনোদনের রসদ জোগালেও স্যোশাল মিডিয়ায় নেটিজেনদের নেতিবাচক নানা মন্তব্য চলতেই থাকে।

তবে এবার সেই পথ ছেড়ে ভিন্ন পথে লড়াই করতে আসছেন এ দুই সাবেক শাকিবপত্নী। এবার পর্দার মাঠে লড়াইয়ে নামছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী।

আসন্ন ঈদে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা। মুক্তির তালিকায় রয়েছে বুবলীর ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’ নামে দুটি সিনেমা।

অন্যদিকে কিছুটা অনিশ্চয়তার আভাস থাকলেও এরই মধ্যে মুক্তির তালিকায় আলোচনায় রয়েছে অপু বিশ্বাসের ‘দুর্বার’।

ঈদে মুক্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। কামরুল হাসান ফুয়াদ নির্মিত ‘দুর্বার’ সিনেমা অপু বিশ্বাস বলেন, ‘এটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে। মুক্তি ও প্রচারের বিষয়টি তো আমার হাতে নেই।’

থ্রিলারধর্মী এ সিনেমায় নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দুর্বার সিনেমায় দুর্বার গতিতেই দেখা যাবে আমাকে। ভিন্ন চরিত্র ও ভিন্ন গেটআপে হাজির হব। এটা বলতে পারি— দর্শক ভালো একটি সিনেমা দেখতে পারবেন। অনেক চমক থাকছে এতে।’

অন্যদিকে রায়হান রাফী পরিচালিত ও বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ সিনেমাটি ঘিরে দর্শকদের বেশ আগ্রহ রয়েছে।

সম্প্রতি প্রকাশিত সিনেমাটির টিজারে বুবলীর উপস্থিতি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। এর টিজারে চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের ইঙ্গিত মিলেছে।

এ ছাড়া গত ঈদে মুক্তির তালিকায় থাকা বুবলীর ‘পিনিক’ নিয়েও আলোচনা চলছে। আসন্ন ঈদে সিনেমাটি দর্শকদের বাড়তি বিনোদন দিতে পর্দায় আসার জোর গুঞ্জন রয়েছে।

সম্প্রতি বুবলী সিনেমাটির নতুন একটি পোস্টার প্রকাশ করে তেমন ইঙ্গিতই দিয়েছেন।

সব কিছু ঠিক থাকলে বাস্তবজীবন ছাপিয়ে আসন্ন ঈদে পর্দার যুদ্ধে নামবেন দুই অভিনেত্রী। দুজনের সিনেমা ঘিরে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ অবধি কে জেতেন সেটাই দেখার বিষয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd