1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

ঢাবির অফিস কার্যক্রম ১২ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহ আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এসএমটির এক সভায় অফিসসমূহের পূর্ব নির্ধারিত ছুটি অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অফিস চলাকালে অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার থেকে আগামী ২৮ মার্চ ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd