1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

পুরান ঢাকার মানুষের স্বপ্নপূরণ — উদ্বোধন হলো ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মতিঝিল নিউজ ২৪ ডেস্ক | ঢাকা | ৯ মার্চ ২০২৬

পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক সুযোগ–সুবিধা সম্বলিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’ উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার সকালে সিদ্দিক বাজার এলাকার আলাউদ্দিন রোডে নবনির্মিত এই কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক মোঃ আবদুস সালাম বলেন, পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন দীর্ঘদিন ধরেই একটি বড় চ্যালেঞ্জ ছিল। আধুনিক এই ৬ তলা ভবনটি সেই সীমাবদ্ধতা দূর করবে। তিনি জানান, এটি শুধু একটি অনুষ্ঠান কেন্দ্র নয়—এখানে নাগরিকদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা, পাঠাগার ও ব্যায়ামাগারের ব্যবস্থাও রাখা হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণকে এই রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
এসময় তিনি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা–র অবদানের কথা স্মরণ করে বলেন, পুরান ঢাকার উন্নয়নে খোকা ভাইয়ের অবদান আজও স্মরণীয়।
প্রায় ৩৮ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি ডিএসসিসির নিজস্ব তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে। ভবনটিতে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুপ্রশস্ত ব্যবস্থা। কমিউনিটি সেন্টারের ২য়, ৩য় ও ৪র্থ তলায় প্রতি ফ্লোরে প্রায় ৫৫০ জন করে মোট ১,৬৫০ জন অতিথি আপ্যায়নের সক্ষমতা রয়েছে।
এছাড়া ভবনের ৫ম তলায় ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পাঠাগার এবং ৬ষ্ঠ তলায় অত্যাধুনিক জিমনেসিয়াম স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে ডিএসসিসির অধীনে আরও বড় পরিসরে সামাজিক কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর মধ্যে DCNUP প্রকল্পের আওতায় ৯টি কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় ৫২ শতাংশ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কর্পোরেশনের নিজস্ব তহবিলে আরও ১৯টি কেন্দ্র নির্মাণাধীন এবং ভবিষ্যতে ৩০টি নতুন সামাজিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd