1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি, নারী দিবসে নুসরাত ফারিয়া

  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীর স্বাধীনতা যেমন চেয়েছেন, তেমনই সবার কাছে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে এসব অভিব্যক্তি প্রকাশ করেছেন তিনি।

নুসরাত ফারিয়া বলেন, “একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল, তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকেও বের হয়ে আসি।”

প্রশ্ন ছুড়ে দিয়ে নুসরাত ফারিয়া বলেন, “আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্য জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি করতেই হবে? মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে।”

প্রত্যাশা ব্যক্ত করে নুসরাত ফারিয়া বলেন, “এই নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন, তাহলেই চলবে।”
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd