1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

সেন্ট মার্টিনে জেলেদের জালে ধরা পড়ল ২০০ কেজির বোল মাছ

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বোল মাছ। পরে স্থানীয় দুই মাছ ব্যবসায়ী প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনে টেকনাফে এনে সংরক্ষণ করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মাছটি টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটঘাটে ট্রলার থেকে নামানো হয়। পরে বরফ দিয়ে সংরক্ষণ করে আল-গালিব ফিশারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মাছ ব্যবসায়ী সিরাজুল ইসলাম জানান, রাসেলের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার গত ৩ মার্চ টেকনাফ বোটঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সাগরে জেলেদের ঘেরা জালে বড় আকারের একটি বোল মাছ ধরা পড়ে। পরে বৃহস্পতিবার দুপুরে ট্রলারটি মাছটি নিয়ে টেকনাফে ফিরে আসে। আমি ও জাফর মিলে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেছি।
মাছটির ওজন ২০০ কেজিরও বেশি হতে পারে।’

সিরাজুল ইসলাম আরো জানান, শুক্রবার জুমার নামাজের পর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন বাজারে মাছটি কেটে খুচরা বিক্রি করা হবে। বাজারদর অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হবে। গত রমজানেও তারা একই ধরনের বড় বোল মাছ বিক্রি করেছিলেন।

ট্রলার মালিক মো. রাসেল বলেন, ৩ মার্চ তার ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে গেলে জালে এ বিশাল আকারের বোল মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার ট্রলারটি বোটঘাটে পৌঁছালে মাছটি স্থানীয় ব্যবসায়ী জাফর ও সিরাজের কাছে বিক্রি করা হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, বোল মাছ সাধারণত বড় মুখ ও শরীরজুড়ে বিভিন্ন রঙের ফোটা দাগের জন্য সহজেই চেনা যায়। সেন্ট মার্টিন দ্বীপের প্রবালঘেরা শীল এলাকায় এই প্রজাতির মাছ তুলনামূলক বেশি দেখা যায়। সুস্বাদু হওয়ায় বাজারে এ মাছের চাহিদাও ভালো রয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd