1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মতিঝিল নিউজ ২৪:

বাংলা সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের প্রখ্যাত কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামী–এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মতিঝিল নিউজ ২৪ পরিবার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
কবি মাহমুদুল হাসান নিজামী ছিলেন একজন প্রতিভাবান কবি, সাংবাদিক ও সাহিত্যিক। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর লেখনীতে সমাজের নানা অসংগতি, মানবিক মূল্যবোধ ও সচেতনতামূলক বিষয় গভীরভাবে উঠে এসেছে।
তাঁর সৃষ্টিকর্ম ও অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে না থাকলেও তাঁর লেখা ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
মতিঝিল নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন এবং পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd