1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই বছর পর আবারও শিক্ষক সমিতি নির্বাচনের লক্ষ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকালে কুবির প্রশাসনিক ভবনের টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইন।

নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, শিক্ষক সমিতি না থাকার কারণে আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রশাসন তাদের ইচ্ছে মতো অনিয়ম করছে। এসব নিয়ে কথা বলার কেউ নাই। একটি নির্বাচিত শিক্ষক সমিতি থাকলে শিক্ষকদের দাবিদাওয়া এবং প্রশাসনের অনিয়ম নিয়ে কথা বলার জন্য একটি বডি থাকবে। এই লক্ষ্যেই শিক্ষক সমিতি নির্বাচন হওয়া দরকার।

সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, শিক্ষক সমিতি নির্বাচনের পরবর্তী কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সবার সাথে মতবিনিময় করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd