1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

রমজানের প্রথম ১০ দিনে মসজিদুল হারামে ২ কোটির বেশি মুসল্লি

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ ধর্ম ও জীবন ডেস্ক : সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজানের প্রথম ১০ দিনে সর্বমোট চার কোটি ৩৮ লাখ ৪০ হাজার ৯৬১ জন দর্শনার্থী হয়েছে। এর মধ্যে মক্কার পবিত্র মসজিদুল হারামে দুই কোটি ৩৮ লাখ ৩৯ হাজার ৫৯২ মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ আদায় করেছেন এবং ৮১ লাখ ১০ হাজার ৪৯৮ জন ওমরাহ পালন করেছেন।

সোমবার (২ মার্চ) পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববী তত্ত্বাবধানকারী সাধারণ কর্তৃপক্ষের সূত্রে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

সৌদি গেজেট জানিয়েছে, পবিত্র দুই মসজিদে প্রবেশের এই পরিসংখ্যানগুলো নামাজের ক্ষেত্রগুলোতে মোট প্রবেশ এবং ওমরাহ সম্পাদনের মোট পরিমাপের কার্যকরী সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এদিকে মদিনার পবিত্র মসজিদে নবীবিতে এক কোটি ৭৮ লাখ ৯ হাজার ৪৬৭ জন মুসল্লি পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবিহ পড়েছেন। এরমধ্যে তিন লাখ ১৭ হাজার ২৫ জন পবিত্র রওজা শরিফে নামাজ পড়েছেন। আর সাত লাখ ৮৪ হাজার ৩৭৯ জন মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন।

তথ্যসূত্র : সৌদি গেজেট
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd