1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

‘আমি কবিতার মেয়ে ববিতা’

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এই অর্জনকে ঘিরে সামাজিক মাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

শৈশবের স্মৃতিচারণা করে জয়া জানান, ছোটবেলায় নাকি মায়ের হাইহিল পরে ঘুরে বেড়াতেন তিনি। কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন—“আমি কবিতার মেয়ে ববিতা!” তখন ‘কবিতা’ শব্দটিও ঠিক করে উচ্চারণ করতে পারতেন না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজের এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘ছোটবেলায় নাকি আমি চুল গুছিয়ে মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতাম। কেউ নাম জিজ্ঞেস করলে বলতাম, ‘আমি কবিতার মেয়ে ববিতা!’ কবিতাও ঠিক করে বলতে পারতাম না। ক-অ-বিতা!’’

ববিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জয়া বলেন, ‘‘ববিতা আমাদের অভিনয়শিল্পের পাওয়ার হাউস। তার কাছ থেকে আমরা শিখেছি অভিনয় কিভাবে শিল্প হয়ে ওঠে, শিল্পীর ব্যক্তিত্ব ও সৌন্দর্য কিভাবে বহন করতে হয়।

বহু দুর্বল সিনেমা স্মরণীয় হয়ে আছে শুধুমাত্র তার অভিনয়গুণে। ঢাকাই সিনেমার পরিচ্ছন্ন ধারাটি গড়ে উঠেছিল কেবলই তার অভিনয়ের শক্তিতে। বিশ্বসিনেমার মাঝে থেকেও তিনি অবিশ্বাস্য শক্তিতে নজর কেড়েছেন।’’

জয়ার মতে, ‘‘তার কাছ থেকে শেখার, নেওয়ার শেষ নেই।আমরা শুধু চলচ্চিত্রের লোক নই, বাংলাদেশের মানুষও তার প্রতি ঋণী।’’

সবশেষে একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে জয়া বলেন, ‘‘তার একুশে পদক প্রাপ্তিতে আমরা সবাই গর্বিত। যদিও এই পদক তাকে নতুন কিছু দিতে পারেনি। দেশের সর্বোচ্চ পুরস্কার হিসেবে তিনি বরাবরই পেয়েছেন মানুষের প্রাণঢালা ভালোবাসা। তাকে অনন্ত অভিনন্দন।’’

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। অভিনয় ক্ষেত্রে শিল্পকলা বিভাগে এ সম্মাননা পেয়েছেন ববিতা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই পদক প্রদান করা হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd