1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

এবার ছোট পর্দায় জেন অস্টেনের কালজয়ী গল্প ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : মার্গট রবি ও জ্যাকব এলর্ডির ‘ওয়াদারিং হাইটস’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধ্রুপদী ইংরেজি সাহিত্যের আরেক অনবদ্য সৃষ্টি ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ পর্দায় আসার অপেক্ষায়। নেটফ্লিক্স ইউকে ও আয়ারল্যান্ড এবার জেন অস্টেনের এই বিখ্যাত উপন্যাসটিকে একটি সিরিজ হিসেবে নির্মাণ করছে।

জনপ্রিয় লেখিকা ডলি অ্যাল্ডারটনের চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে এলিজাবেথ বেনেট ও মিস্টার ডার্সির কালজয়ী চরিত্রে অভিনয় করছেন এমা করিন ও জ্যাক লোডেন। এমা করিন ইতিপূর্বে ‘লেডি চ্যাটার্লি’স লাভার’ এবং ‘নসফেরাতু’-তে তার অভিনয় দক্ষতা দেখিয়েছেন। অন্যদিকে, জ্যাক লোডেনেরও ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং ‘বেনেডিকশন’-এর মতো পিরিয়ড ড্রামায় অভিনয়ের দারুণ অভিজ্ঞতা রয়েছে।

সম্প্রতি সিরিজের টিজার প্রকাশিত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও বিতর্কের ঝড় উঠেছে। দর্শকদের একাংশ মনে করছেন এটি হয়তো কিছুটা আধুনিক ছাঁচে তৈরি, তবে বড় একটি অংশ এর অসাধারণ সিনেমাটোগ্রাফির প্রশংসা করছেন। অনেক ভক্তের মতে, এমা করিনের চোখের চাহনি মূল উপন্যাসের এলিজাবেথ বেনেটের সেই চিরাচরিত আকাঙ্ক্ষা ও বুদ্ধিমত্তাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

২০০৫ সালে কিরা নাইটলি ও ম্যাথিউ ম্যাকফেইডেনের করা ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের শীর্ষে। তবে ‘ওয়াদারিং হাইটস’-এর সাম্প্রতিক জনপ্রিয়তা প্রমাণ করেছে যে ক্লাসিক সাহিত্যের নতুন অনস্ক্রিন রূপান্তর দেখতে বর্তমান দর্শকও বেশ আগ্রহী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শরৎকালেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd