1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রেকিং নিউজঃ

রংপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রংপুরকে একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর শাখা মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে।

আজ রোববার দুপুরে রংপুর সদর হাসপাতাল এলাকার শিশু হাসপাতাল প্রাঙ্গণে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল এই কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী, সম্পাদক শাহানাত মিয়া, রংপুর মহানগর যুব বিভাগের সম্পাদক ফরহাদ হোসেন মন্ডল এবং সংগঠনের মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।

মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুর নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে. তা অত্যন্ত প্রশংসনীয়। শুধু কোনো সংগঠন নয়, বরং সমাজের সকল স্তরের মানুষকে একটি আধুনিক ও সুস্থ শহর গড়ে তোলার জন্য এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, একটি পরিষ্কার পরিবেশ মানুষের মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই, রংপুরকে একটি সুন্দর, সুস্থ ও পরিকল্পিত নগরে রূপান্তরিত করার জন্য আমাদের এই কর্মসূচি সুষ্ঠুভাবে চালিয়ে যেতে হবে।

অ্যাডভোকেট কাওসার আলী বলেন, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd