1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদির চিঠি

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি লিখেছেন। মঙ্গলবার মোদির সেই চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। খবর এনডিটিভি অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের সাথে দেখা করেন এবং বাংলাদেশের নব-শপথপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি উষ্ণ চিঠি হস্তান্তর করেন। এছাড়া বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেন এবং মোদির অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী মোদির চিঠিতে লেখা ছিল, “সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিযুক্তির জন্য আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।”

ভারতীয় প্রধানমন্ত্রীর চিঠিতে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা এবং তার মেয়ে জাইমাকে ‘পারস্পরিক সুবিধাজনক সময়ে’ ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

অভিনন্দপত্রে লেখা ছিল, “ভারতে আপনার জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে।”

প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করে জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্ব দেশকে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে পরিচালিত করবে। একই সাথে ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং অভিন্ন আকাঙ্ক্ষার উপর প্রতিষ্ঠিত গভীর বন্ধুত্বকে পুনর্ব্যক্ত করবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd