1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

সৌদি আরবে দেখা গেছে রমজানের চাঁদ

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী, কাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সৌদি আরবে সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের পরপরই দেশটির পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা কমিটিগুলো আকাশ পর্যবেক্ষণ শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

ফলে বুধবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ রাতেই মুসল্লিরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি গ্রহণ করবেন।
আমিরাতেও বুধবার থেকে রমজান

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত-এও রমজানের চাঁদ দেখা গেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সেখানে রমজান শুরু হবে।
ওমানে বৃহস্পতিবার থেকে রোজা

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ১৪৪৭ হিজরির রমজান মাস শুরু হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd