1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

নির্বাচন সামনে রেখে ঢাকা–৭ ও ১০ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অজেয় চারের আজিমপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ঢাকা–৭ ও ১০ আসনের বিভিন্ন এলাকায় এ যৌথ টহল পরিচালিত হয়। ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আস্থা ও বিশ্বাস সৃষ্টি করাই ছিল এ বিশেষ টহলের মূল উদ্দেশ্য।

উক্ত কার্যক্রমের আওতায় ঢাকা–৭ ও ঢাকা–১০ আসনের (৫৫ নম্বর ওয়ার্ড) অন্তর্ভুক্ত মোট ১৩৯টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় সম্ভাব্য হুমকি পর্যালোচনা, সার্বিক পর্যবেক্ষণ এবং করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

এছাড়াও নির্বাচিন দায়িত্বপ্রাপ্ত এসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন ভোটকেন্দ্রের জন্য নিয়োজিত প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় স্থানীয় জনগণকে আসন্ন নির্বাচনে নির্বিঘ্ন ও নিশ্চিন্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করা হয়।

জাতীয় স্বার্থে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd