1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ‘অর্ধকোটি’ টাকাসহ আটক

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি বলেছেন যে তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিও তে দেখা যায়, জিজ্ঞাসাবাদে জামাত আমির নিজেকে কলেজশিক্ষক পরিচয় দিয়ে নাম ও বাবার নাম বলছেন। তার কাছে ৫০ লাখ প্লাস টাকা আছে। কীসের টাকা? এ প্রশ্নে তিনি বলেন, ‘ব্যবসার টাকা।’ কী ব্যবসা আপনার? সে প্রশ্নে বলেন, ‘গার্মেন্টস ব্যবসা।’

এই খবরটি ঠাকুরগাঁওয়ে ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্য দেখা যায় সব মহলে।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসপি জানান, জেলা আমির বিমানবন্দরে পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, আনুমানিক ৫০ লাখ টাকা তার কাছে রয়েছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমকর্মীদের সামনে টাকা গণনা করা হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd