1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

কোন তারকা কোন এলাকার ভোটার?

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট সামনে রেখে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচনি প্রচারে অংশ নেওয়া কিংবা সামাজিক মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেও অনেক তারকা এবার ভোট দিতে পারছেন না, কারণ কেউ কেউ অবস্থান করছেন দেশের বাইরে।

রাজধানী ঢাকায় বসবাসকারী বেশ কয়েকজন জনপ্রিয় তারকার ভোটার এলাকা ইতোমধ্যেই আলোচনায় এসেছে। চলুন জেনে নেওয়া যাক—কে কোথাকার ভোটার, কে ভোট দিতে পারবেন বা পারবেন না।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি ভোট দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার ভোট দিতে পারবেন না। এদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ঢাকা-১১ আসনের ভোটার। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত; তিনি দেশেই অবস্থান করছেন।

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। এছাড়া চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোটার। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। অভিনেত্রী শবনম ফারিয়াও চঞ্চলের মতো ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার বলে জানা গেছে।

তবে বিদেশে অবস্থান করায় দেশের একঝাঁক তারকা ভোট দিতে পারছেন না।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd