1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হৃদয়, রমজান, তাসিন, হাসনাত, শাওন, আকাশ, রাফি, নির্জন, হাসু, নুরু, সিয়াম, ইমাম, বিজয় হাসান, মারুফ, আল আমিন, রাব্বি, মিনহাজ, অনীক, ইমরান, বিপ্লব ও রোবেল।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, টঙ্গীর হোন্ডা রোড এলাকায় বিএনপি অফিসের সামনে বেশ কিছু গ্যাস বেলুন রাখা ছিল। একপর্যায়ে বেলুনগুলো বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, “দগ্ধ অবস্থায় ২১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রায় সবার অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় রেফার করা হয়েছে।”

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান বলেন, “বিএনপি অফিসের সামনে গ্যাস বেলুন রাখা হয়েছিল। কোনো কারণবশত সেই বেলুন বিস্ফোরণ হয়। এ সময় বেলুনের পাশে থাকা কমপক্ষে ২১ জন দগ্ধ হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd