1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইবির শিক্ষিকা হত্যায় ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা
ব্রেকিং নিউজঃ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে : জেলেনস্কি

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছে। ৪ ফেব্রুয়ারি ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উভয়পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি। তবে শান্তি চুক্তি আলোচনায় সবচেয়ে কঠিন সমস্যা তৈরি করেছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাসের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণে নেয়নি মস্কো। ইউক্রেনকে সেই অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে ক্রেমলিন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd