1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

নিলামে ২২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : নিলামের মাধ্যমে আরো প্রায় ২২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, “বাজারে এখন চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি।রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য ধরে রাখতে গত জুলাই থেকে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট ৪১৫ কোটি ২০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে, মাল্টিপল প্রাইস অ্যাকশন পদ্ধতিতে। যেখানে এক ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।”

এর আগে বিভিন্ন সময়ে দফায় দফায় ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।এর মধ্যে গত ১৩ জুলাই ১৮টি ব্যাংক থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। গত ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার কেনা হয়েছিল।

গত ৭ আগস্ট ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার, ১০ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ৮ কোটি ৩০ লাখ ডলার, ১৪ আগস্ট ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ৬৫ লাখ ডলার, ২৮ আগস্ট ১২১ টাকা ৬৬ পয়সা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে ১৪ কোটি ৯৫ লাখ ডলার, ২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে চার কোটি ৭৫ লাখ ডলার, ৪ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১৩ কোটি ৪০ লাখ ডলার, ৯ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ২৬ কোটি ৫০ লাখ ডলার, ১৫ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ৩৫ কোটি ৩০ লাখ ডলার, ২২ সেপ্টেম্বর ১২১ টাকা ৭৫ পয়সা দরে ১২ কোটি ৯০ লাখ ডলার কেনা হয়েছিল।

এছাড়া, ৬ অক্টোবর ১২১ টাকা ৭৮ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৪০ লাখ ডলার, ৯ অক্টোবর ১২১ টাকা ৮০ পয়সা দরে ১০ কোটি ৭০ লাখ ডলার, ২৪ অক্টোবর ১২২ টাকা ২৯ পয়সা দরে তিন কোটি ৮০ লাখ ডলার, ৯ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ২০ কোটি ২০ লাখ ডলার, ১১ ডিসেম্বর ১২২ টাকা ২৯ পয়সা দরে ১৪ কোটি ৯০ লাখ ডলার, ১৫ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১৪ কোটি ১৪ লাখ ডলার, ১৭ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ৭০ লাখ ডলার, ২১ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ছয় কোটি ডলার, ২৯ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে ১১ কোটি ৫০ লাখ ডলার, ৩০ ডিসেম্বর ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ৯০ লাখ ডলার, ৬ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২২ কোটি ৩৫ লাখ ডলার, ৮ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে ২০ কোটি ৬০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে আট কোটি ১০ লাখ ডলার, ২০ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে চার কোটি ৫০ লাখ ডলার ও ২৯ জানুয়ারি ১২২ টাকা ৩০ পয়সা দরে পাঁচ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছিল।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd