1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

স্মার্ট ক্লাসরুম স্থাপনে চীন-বাংলাদেশ যৌথ প্রকল্প: নির্বাচিত প্রতিষ্ঠানের তথ্য চাইল মাউশি

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের লক্ষ্যে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহের তথ্য সংগ্রহের কাজ শুরু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এরই অংশ হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে তথ্য প্রদানের জন্য মাউশির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আজ রোববার এই নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘এস্টাবলিস্টমেন্ট অব স্মার্ট ক্লাসরুম ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে ৩০০টি স্মার্ট ক্লাসরুম, ৩০টি কনফারেন্স/মিটিং রুম এবং ১০টি রেকর্ডিং রুম স্থাপন করা হবে। চীনা কারিগরি দল ‘অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড’ ইতোমধ্যে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, আঞ্চলিক পরিচালকের কার্যালয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহকে নির্ধারিত গুগল ফর্মে তথ্য প্রদান করতে হবে। রেকর্ডিং ও কনফারেন্স রুমের জন্য প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত নতুন ভবন এবং উঁচু তলার কক্ষগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ও কলেজের প্রধানদের নির্ভুল তথ্য জমা নিশ্চিত করতে হবে।

প্রকল্পের চূড়ান্ত কারিগরি সমাধান এবং বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের সরবরাহকৃত প্রশ্নমালার আলোকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তার (মোবাইল নম্বর ০১৫১৫৬৭৮৯০৪) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd