1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিবে না তুরস্ক

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছে তুরস্ক। তবে শেষ পর্যন্ত সেই প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।

শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে সৌদি আরবের সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।

সৌদির সেই সূত্রটি বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।’

তিনি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।’

এ তথ্য নিশ্চিত করে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বলেছেন, এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd