1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা সিনেমা ‘সাঁতাও’; অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী পুতুল

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : চূড়ান্ত বিচার কাজ শেষে ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৮টি বিভাগে শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রের নাম প্রকাশ করা হয়।

এবার ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো এবং ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। একই সিনেমা ‘সাঁতাও’ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্র পুরস্কার।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
গুরুত্বপূর্ণ পুরস্কারপ্রাপ্তরা

শ্রেষ্ঠ পরিচালক: খন্দকার সুমন (সাঁতাও)

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: মরিয়ম – চৈত্রালী সমদ্দার

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: লীলাবতী নাগ: দ্য রেবেল – এলিজা বিনতে এলাহী

অভিনয় বিভাগ

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মনির আহাম্মেদ (সুরঙ্গ)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)

শ্রেষ্ঠ খলঅভিনেতা: আশীষ খন্দকার (অ্যাভেঞ্জার অব সুন্দরবন)

শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা: শহীদুজ্জামান সেলিম (সুরঙ্গ)

শ্রেষ্ঠ শিশু শিল্পী: মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি)

শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: আরিফ হাসান, আনাইরা খান (আম কাঁঠালের ছুটি)

সংগীত ও গান

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)

শ্রেষ্ঠ গায়ক: বালাম (ও প্রিয়তমা-প্রিয়তমা)

শ্রেষ্ঠ গায়িকা: অবন্তী দেব সিঁথি (গোটা পৃথিবীতে খুঁজো… এ গাঁ ছুঁয়ে বলো – সুরঙ্গ)

শ্রেষ্ঠ গীতিকার: সোমেশ্বর অলি (ঈশ্বর – প্রিয়তমা)

শ্রেষ্ঠ সুরকার: প্রিন্স মাহমুদ (ঈশ্বর – প্রিয়তমা)

কারিগরি ও অন্যান্য বিভাগ

শ্রেষ্ঠ কাহিনিকার: ফারুক হোসেন (প্রিয়তমা)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: নিয়ামুল মুক্তা (রক্তজবা)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (যৌথ): রায়হান রাফী (সুরঙ্গ) ও সৈয়দ নাজিম উদ দৌলা

শ্রেষ্ঠ সম্পাদক: মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: শহীদুল ইসলাম (সুরঙ্গ)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (সুরঙ্গ)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: সুজন মাহমুদ (সাঁতাও)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: বীথি আফরীন (সুরঙ্গ)

শ্রেষ্ঠ মেকআপম্যান: সবুজ (প্রিয়তমা)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক: হাবিবুর রহমান (লাল শাড়ি)

মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd