1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

রিট খারিজ, শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) এ পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা রইল না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।

জানা যায়, গণভোটের প্রচার চালানোর জন্য নির্বাচনকালীন সব পরীক্ষা স্থগিত করার দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান বরাবর ২০ জানুয়ারি স্মারকলিপি দিয়েছিলেন এনামুল হকসহ একদল চাকরিপ্রার্থী। এতে কোনো ফল না পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) চার প্রার্থী রিটটি করেন।

রিটের প্রার্থনায় দেখা যায়, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি রিপ্রেজেন্টেশন (স্মারকলিপি) নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়।

রুল হলে তা নিষ্পত্তির জন্য থাকা অবস্থায় গত ২৬ নভেম্বর যে সার্কুলার দিয়ে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, তা স্থগিত চাওয়া হয়।

পাশাপাশি ৩০ জানুয়ারির ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্ধারণে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়েছে রিটে।

এবারের বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd