1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ-সফরে রাষ্ট্রাচার সীমিত করলেন প্রধানমন্ত্রী নিজ মন্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ট্রাম্পের হুমকির পরও ইরান ইস্যুতে যুদ্ধে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য ‘বিস্ফোরণের শব্দে আমাদের বাড়িঘর কেঁপে উঠছে’ কমিউনিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফের কৌশলগত অংশীদারত্ব, গ্রাহক সেবায় নতুন দিগন্ত জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০ ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা পাকিস্তানের প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?প্রতিদিন ইফতারে জিলাপি কতটা স্বাস্থ্যকর?
ব্রেকিং নিউজঃ

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামি মুক্ত, তদন্ত কমিটি গঠন

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে ‘ভুলবশত’ হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারাগারের এক ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর।

মুক্তি পাওয়া আসামিরা হলেন আনিস মিয়া, রাশেদুল ও মো. জাকিরুল। তাঁরা তারাকান্দা উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তিন আসামি মুক্তিলাভ করে। আসামিরা তারাকান্দা থানার একটি হত্যা মামলা আসামি ছিলেন। ঘটনার পর প্রাথমিকভাবে দায়ী হিসেবে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ গণমাধ্যমকে জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের সিনিয়র জেল সুপার আমিনুল ইসলাম বলেন, কারাগারের এক কর্মকর্তা ভুলবশত আসামিদের মুক্তি দিয়েছেন। এটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলামের জানান, প্রোডাকশন ওয়ারেন্টকে (হাজিরা পরোয়ানা) ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে সব কর্মকর্তা এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd