1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

ভোটের মাঠে কাফনের কাপড়: ফরিদপুরে জাপা প্রার্থীর অভিনব প্রতিবাদ

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মুফতি রায়হান জামিল।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় শতাধিক সমর্থককে সঙ্গে নিয়ে কাফনের কাপড় পরে রাজপথে নামেন তিনি।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সময় তাকে ও তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সমাবেশে মুফতি রায়হান জামিল বলেন, “নির্বাচনী প্রচারণায় হুমকি ও বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এ ধরনের আচরণ সাধারণ জনগণের ভোটাধিকারকে ক্ষুণ্ন করে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের কাছে যেতে চাই। প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে নিরপেক্ষ ভূমিকা পালন করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখিয়ে তাদের মাঠ থেকে সরানো যাবে না এবং জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ পর্যন্ত তারা কোনো লিখিত অভিযোগ পাননি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd