1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কবি ও সাংবাদিক মাহমুদুল হাসান নিজামীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ ১০০ টাকার বেশি দিলে কী করবেন? ডিএসসিসির কঠোর বার্তা দৈনিক স্বদেশ বিচিত্রা’র উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবি-সাংবাদিক রাজু আলীম স্যারের জন্মদিনে মতিঝিল নিউজ ২৪-এর শুভেচ্ছা ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা দাম কমলো স্বর্ণের, ভরিতে ৯ হাজার টাকা ইবি শিক্ষককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজঃ

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই স্কুলের প্রধান শিক্ষক এখনও পলাতক রয়েছেন।

শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আজ ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ পবিত্র কুমার কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। এছাড়া পুলিশের আরেকটি দল আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে দ্রুত।

পবিত্র কুমার বড়ুয়া এখন পল্টন থানায় আছেন বলে জানান তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে শারমিন একাডেমিতে একটি শিশুকে নির্যাতন করা হয়। শিশুটি প্রি–প্লে শ্রেণির শিক্ষার্থী এবং বয়স চার বছরের কম।

স্কুলের অফিসকক্ষে সংঘটিত নির্যাতনের একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে ধরে রাখছেন এবং এক পুরুষ শিশুটিকে মারধর করছেন। কখনো শিশুর গলা ও মুখ চেপে ধরা, কখনো মাথা ঝাঁকানোর দৃশ্যও সেখানে দেখা যায়।

পুলিশ জানায়, ভিডিওতে থাকা নারী হলেন স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া।

এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd