1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে আইইএ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বুধবার (১১ মার্চ) আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, বর্তমানে তেলবাজারের যে সংকট দেখা দিয়েছে, তার পরিসর নজিরবিহীন। এ পরিস্থিতিতে সদস্য দেশগুলোর নজিরবিহীন মাত্রায় জরুরি যৌথ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, আইইএ-এর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে তাদের “জরুরি তেলের মজুত থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ তেল” বাজারে ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

আইইএ–এর নির্বাহী পরিচালক বলেন, তেলবাজারে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, তার সত্যিই অভূতপূর্ব। তাই আমি অত্যন্ত আনন্দিত যে আইইএ–এর সদস্য দেশগুলো অভূতপূর্ব পরিসরের একটি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নিয়েছে।

আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি অনুযায়ী যথোপযুক্ত সময়সীমার মধ্যে এই জরুরি মজুত বাজারে ছাড়া হবে।

সংস্থাটি বলছে, ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দু’বার—এ পর্যন্ত মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছে।

তারা আরও জানায়, সদস্যদেশগুলোর কাছে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে এবং শিল্প খাতের কাছে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও ৬০ কোটি ব্যারেল মজুত আছে। সূত্র: বিবিসি
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd