1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহার ছুটি শেষ হলেও বেসরকারি প্রতিষ্ঠান ও পোশাক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছুটি শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর উপর দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। ৬জুন দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপরে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৪৪৮টি যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২৫ হাজার ১৩২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার ৪৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের ছুটি শেষ হওয়ার পরেও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd