মোঃ জিয়াউর রহমান । মতিঝিল নিউজ 24
আজ ১৪ ডিসেম্বর—বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও শ্রদ্ধার দিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আল-বদর ও আল-শামস পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।
দেশকে মেধাশূন্য করে দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে চোখ বেঁধে রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেওয়াই ছিল এই নৃশংসতার মূল উদ্দেশ্য।
আজ এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেইসব শহীদ বুদ্ধিজীবীদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাঁদের ত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।
মতিঝিল News24-এর পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র সালাম।
আসুন, শহীদদের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।