1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

১২২.৭৫ টাকা দরে আরো ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : রেমিট্যান্সপ্রবাহ বাড়ায় আরো ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চে প্রবাস আয়ের প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি টাকা ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ ১২ কোটি মার্কিন ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

মূলত ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেকর্ড পরিমাণ টাকা পাঠানোয় এই প্রবৃদ্ধি দেখা গেছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd