1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে হত্যা, চারজন গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে প্রথম শ্যুটার জিনাতসহ ৪ জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মো.শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানান ডিএমপি কমিশনার। তবে গ্রেপ্তারকৃতদের সঙ্গে এখনো কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ।

হত্যার উদ্দেশ্য ব্যবসায়িক কোন্দল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান ডিবি প্রধান।

এর আগে গত ৭ জানুয়ারি রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে দুর্বৃত্তরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই সময় তার সঙ্গে থাকা তেজগাঁও থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী মাসুদও গুলিবিদ্ধ হন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd