1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : জামালপুরে স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- জামালপুর সদর উপজেলার পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মনছুর আলী, শফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন। তবে আসামীরা পলাতক রয়েছে।

ওই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। আসামীরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ ৪ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

উল্লেখ্য, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd