1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ

স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়াল

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দর ২১ জানুয়ারি (বুধবার) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬৬৪ ডলার ছাড়িয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd