1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

সৌদি আরবে আবারও শুরু হচ্ছে সিনেমার উৎসব

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : বিশ্বের সিনেমাপ্রেমীদের কাছে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে সৌদি আরব। দেশটিতে বছরজুড়ে নানা চলচ্চিত্রভিত্তিক আয়োজনের মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভাল, যার যাত্রা শুরু হয় ২০০৮ সালে।

শুরু থেকেই সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্র বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই উৎসব। সেই ধারাবাহিকতায় আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দাহরানের ইথরা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।

এবারের থিম রাখা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে যাত্রা বা ভ্রমণের গল্প বিশেষভাবে গুরুত্ব পাবে।

গত বছরের মতো এবারও থাকছে স্পটলাইট অন সিনেমা। এই আয়োজনে কোরিয়ান চলচ্চিত্রের নান্দনিকতা, নির্মাণশৈলী ও সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।এর আগে উৎসবে জাপানি সিনেমাকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করা হয়েছিল।

উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মোল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।’

ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’

সপ্তাহব্যাপী এই আয়োজনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকবে ডকুমেন্টারি স্ক্রিনিং ও চিত্রনাট্য বিষয়ক বিশেষ কর্মশালা। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে সহায়তা করবে।

সময়ের সঙ্গে সঙ্গে সৌদি ফিল্ম ফেস্টিভাল শুধু প্রদর্শনী নয়, বরং আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd