1. admin@motijheelnews24.com : admin :
       
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সোনার দামে ফের পতন, ভরি কত?

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ অর্থনীতি ডেস্ক : চতুর্থবারের মতো দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার ১৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৪১ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার ৮৪৯ টাকা কমিয়ে নতুন দাম এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার ৪৫৭ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যরেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd