1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

সোনারগাঁয়ে ১০ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬

মতিঝিরনিউজ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সোনারগাঁ উপজেলার সনমান্দী ও সাদীপুর ইউনিয়নের মানুষের চলাচলের জন্য ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতুর অভাবে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুল-কলেজ, হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করতে হয়। বর্ষা মৌসুমে সাঁকোটি পানির তলিয়ে গেলে নৌকাই হয়ে ওঠে তখন ওই এলাকার মানুষের একমাত্র ভরসা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের গুলনগর ও সনমান্দী ইউনিয়নের কুমারচর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। পঞ্চমীঘাট বাজারসংলগ্ন এ নদে কোনো সেতু না থাকায় কুমারচর, জোয়ারদী, দৌলরদী, ফতেপুর, গাংকুলকান্দি, দড়িকান্দি, সাজালেরকান্দীসহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষ বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো দিয়ে নদী পারাপার হয়ে থাকে। প্রতি বছর খরা মৌসুমে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাকোঁ নির্মাণ করা হলেও বর্ষা মৌসুমে সাকোঁটি পানির নিচে তলিয়ে গেলে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী ও অন্তঃসত্ত্বা নারী সহ সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। কুমারচর গ্রামের বাসিন্দা আবদুল হক জানান, বাজারের মালামাল ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। ফসলের বোঝা বা যে-কোন মালামাল নিয়ে বাঁশের সাঁকো পার হওয়া খুবই কষ্টকর। এই সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রতিদিনই বহু মানুষকে আহত হতে হয়। দৌলরদী গ্রামের বাসিন্দা সোহেল আরমান বলেন, কুমারচর-গুলনগর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর এই সেতুর দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন ও আবেদন করে আসছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস মিললেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জনি জানায়, প্রতিদিন সাইকেল কাঁধে করে সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। খুব ভয় লাগে। একটি সেতু হলে আমাদের মতো শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই কমে যাবে। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, বর্ষাকালে নৌকাডুবিতে সুমাইয়া নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছিল। এমন দুর্ঘটনা এড়াতে এই নদের উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা প্রয়োজন।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনত সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্যের নির্দেশনায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মতিঝিরনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd