1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

সুদানে বাস্তুচ্যুতদের ওপর আরএসএফের ড্রোন হামলা, ৮ শিশুসহ নিহত ২৪

  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের দুই নবজাতকসহ আটজন শিশুও ছিল। খবর আল-জাজিরার।শনিবার (৭ ফেব্রুয়ারি) সুদান ডক্টরস নেটওয়ার্কের এক বিবৃতিতে এ খবর জানায়।বিবৃতিতে বলা হয়, উত্তর কোরদোফান প্রদেশের রাহাদ শহরের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা ডুবেইকার এলাকায় চলমান সংঘর্ষ থেকে পালিয়ে যাচ্ছিলেন।

এর আগে, গত শুক্রবার উত্তর কোরদোফানে ত্রাণবাহী বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। সেসব হামলায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হন। এসব হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরদোফান রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-সংশ্লিষ্ট একটি বহরও লক্ষ্যবস্তু হয়েছিল। তারা আরএসএফের নেতৃত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।

এই হামলাগুলো ঘটে এল-ওবেইদ ও পার্শ্ববর্তী হোয়াইট নাইল রাজ্যের কোস্তি শহরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ সড়কে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) জানায়, ভোরে প্রথম হামলায় রাহাদ এলাকায় তিনটি ট্রাকে আঘাত করা হয়। পরে এস সামিহের কাছে আল্লাহ কারিম এলাকায় দ্বিতীয় হামলায় আরও চারটি যান ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকও ছিল। উম রাওয়াবায় একটি পরিবহন ট্রাক ও একটি জ্বালানি ট্যাংকারে তিনটি ড্রোন হামলা চালানো হয়, এতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd