1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ শিক্ষা ডেস্ক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর মেয়াদ চার বছর হবে। উপাচার্য পদে যোগদানের পূর্বে সরকারি চাকরি থেকে তিনি অব্যাহতি গ্রহণ করবেন। উপাচার্য হিসেবে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ১২ ধারা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd