1. admin@motijheelnews24.com : admin :
       
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী ছাত্রশিবির জাহিলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চায় : শিবির সভাপতি টানা ৪ দফা বাড়ানোর পর কমল স্বর্ণের দাম ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে শেষের দিকে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল হাদিসের বাণী, ফাতেমা (রা.)-এর প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা,যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় ইরান ‘শহরের নতুন অতিথি’ নিয়ে আসছেন সাদী-মাহি ভালো তরমুজ চেনার ৭ পদ্ধতি ৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৪
ব্রেকিং নিউজঃ

সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : সংবিধান কখনো সংস্কার হয় না, বরং এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংবিধান সংশোধনের জন্য সব দলের সমন্বয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা সম্মান জানাতে চাই।
২৪-এর জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্রের নির্যাসকে আমরা সংবিধানে ধারণ করার অঙ্গীকার করেছি। এটি চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তবে মনে রাখতে হবে ৭১-এর স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।

তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক লেজিসলেটিভ ফ্রড বা আইনি প্রতারণা করা হয়েছে।
হাইকোর্ট ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন।

সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে।
আমরা ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd