1. admin@motijheelnews24.com : admin :
       
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মতিঝিলনিউজ বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকে পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ নতুন করে বাড়ছে। সেই ধারায় আলোচিত একটি কাজ ছিল নির্মাতা মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘এটা আমাদের গল্প’, যা সম্প্রচারের শুরু থেকেই দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর একে অপরের প্রতি দায়বদ্ধতা– সব মিলিয়ে একটি বাস্তবসম্মত পারিবারিক চিত্র ফুটে উঠেছিল নাটকটিতে।

গত বছরের নভেম্বর মাসে প্রচার শুরু হওয়া এই সিরিজ অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। চ্যানেল আইতে নিয়মিত প্রচারের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও এটি সাড়া ফেলেছে। এখন পর্যন্ত প্রায় অর্ধশত পর্ব প্রচারিত হয়েছে, আর সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং কার্যক্রম। তবে মোট কত পর্বে নাটকটি শেষ হবে, সে বিষয়ে নির্মাতা এখনও কিছু জানাননি।

শেষ দিনের শুটিং সেট ছিল আবেগঘন। উপস্থিত ছিলেন নাটকের প্রায় সব প্রধান শিল্পী। তাদের অনেকেই জানিয়েছেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার ফলে একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি হয়েছিল। শুটিং শেষ হলেও সেই বন্ধন সহজে ভাঙবে না।

অভিনেতা ইরফান সাজ্জাদ এই অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ কয়েক মাসের এই যাত্রা তাঁকে ভীষণভাবে স্পর্শ করেছে। অন্যদিকে খায়রুল বাসার মনে করেন, দর্শকের সঙ্গে গল্পের সংযোগ তৈরি করতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য।’

মেহরীন চরিত্রে অভিনয় করে কেয়া পায়েল নতুন পরিচিতি পেয়েছেন বলে জানান। তাঁর মতে, কোনো চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠা একজন শিল্পীর জন্য বড় অর্জন। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই সুনেরাহ বিনতে কামালও পেয়েছেন ব্যাপক সাড়া; দর্শক তাঁকে চরিত্রের নামেই ডাকছেন।

নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, শুরুতে প্রত্যাশা থাকলেও এত বড় সাড়া পাবেন ভাবেননি। তাঁর মতে, এই কাজটি তাঁর আগের সব কাজের সাফল্যকে ছাড়িয়ে গেছে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd