1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

শেরপুরে চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ময়মনসিংহের শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘আগে চেয়ারে বসা’ নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পাশাপাশি এ সময় কয়েকশ চেয়ার ও বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে ‘নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে’ বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বিএনপি’র নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্বঘোষিত ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের ইশতেহার পাঠের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মারামারি লেগেছে। ওই অনুষ্ঠানে জামায়াতের সমর্থকরা আগে থেকে গিয়ে চেয়ারে বসেছিলো। বিএনপির লোকজন যখন যায়, তখন তারা চেয়ার পায়নি। এই নিয়ে সূত্রপাত।

এতে অনেকে আহত হয়েছেন এবং আহতদের অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সব স্বাভাবিক আছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd