1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে : মির্জা ফখরুল খামেনির সঙ্গে দেখা করতে চান ট্রাম্প এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক!
ব্রেকিং নিউজঃ

শরীয়তপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ১০

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়রি) দুপুরে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় দুই পক্ষের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দুটি দলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষ এড়াতে এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd