1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরের অংশ হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।

রোববার (৫ জুলাই) রাষ্ট্রদূত জাদুঘরটি ঘুরে দেখেন। অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহযোগিতায় সংরক্ষিত এ প্রতিষ্ঠানে তিনি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ পাণ্ডুলিপি, প্রাচীন পুঁথি এবং বিভিন্ন ঐতিহাসিক সংগ্রহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জাদুঘরের সংরক্ষণ কার্যক্রম ও ঐতিহ্যবাহী সংগ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

দিনব্যাপী সফরের সমাপ্তি ঘটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্যান্ড এবং রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন।
মতিঝিলনিউজ /এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd