1. admin@motijheelnews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক রাতের গল্প নিয়ে ঋতুপর্ণার ‘নেভার মাইন্ড’ অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি সিআইডির প্রধান হলেন ডিআইজি আলী আকবর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজ বংশাল থানা ৩২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্যান্টে বসলো রানি মৌমাছি, মুহূর্তে যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধলো মৌমাছির ঝাঁক! রাজনীতির আড়ালে এক মানবিক আখ্যান ‘আমরা বিএনপি পরিবার’ রাষ্ট্রীয় মর্যাদায় ভোলায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র সাংবাদিক খবীর আহমেদ সেন্টুকে হত্যার হুমকি
ব্রেকিং নিউজঃ

রাজধানীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

মতিঝিলনিউজ প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

জানা গেছে, ফাতেমা পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর একটি বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যায়। ঢাকায় ফাতেমা ও তার বোন ছিলেন। শনিবার বিকেলে তার বোন বাসার বাইরে গেলে ফিরে এসে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করা হচ্ছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd