1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মতিজিলনিউজ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি মামলা করা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগে ৪১৫টি, মতিঝিল বিভাগে ২৮৪টি, গুলশান বিভাগে ২২৪টি, মিরপুর বিভাগে ২০২টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, লালবাগ বিভাগে ১৬০টি এবং রমনা বিভাগে ৯১টি মামলা হয়েছে।

অভিযানের সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতিজিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd