1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া পৌঁছে দেওয়া হচ্ছে : কাতার

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতি লাভ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান-প্রদান করা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা চলছে কি না, এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব পক্ষকে নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ওমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান-প্রদানের মাধ্যম হিসেবে ওমানকে ব্যবহার করা হচ্ছে।

আল-আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এখনকার প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান বের করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠকের তারিখ নির্ধারিত নেই। তবে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছে দোহা।

মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা আবার শুরু করতে পারলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য বড় কোনো চুক্তির পথ তৈরি করতে পারে।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd