1. admin@motijheelnews24.com : admin :
       
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানববন্ধন তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী বগুড়ায় দুর্গা প্রতিমা দেখতে ভিড় কাল থেকেই সাজেক ভ্যালি ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী দিনাজপুরে আমন ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ রংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ব্রেকিং নিউজঃ

মোটর ছাড়াই শব্দের ধাক্কায় বাতাসে উড়বে ও পানিতে ভাসবে নতুন ড্রোন

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মতিঝিলনিউজ তথ্য ও প্রযুক্তি ডেস্ক : কোনো মোটর বা গিয়ার ছাড়াই কেবল শব্দের শক্তিতে বাতাসে উড়বে এবং পানিতে ভেসে বেড়াবে ড্রোন। শব্দতরঙ্গকে শক্তিতে রূপান্তর করে চলার উপযোগী এমন অতিক্ষুদ্র ড্রোন উদ্ভাবন করেছেন সুইজারল্যান্ডের গবেষকেরা।

সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইপিএফএল) একদল বিজ্ঞানী এই সাফল্য দেখিয়েছেন। তাদের তৈরি ক্ষুদ্র ড্রোনগুলোতে বিশেষ কিছু ফাঁপা প্রকোষ্ঠ রয়েছে, যা শব্দতরঙ্গকে গতিশক্তিতে রূপান্তর করতে পারে। শব্দের কারণে প্রকোষ্ঠের ভেতরের বাতাস কেঁপে ওঠে এবং সরু পথ দিয়ে সজোরে বাইরে বেরিয়ে আসে। এর ফলে তৈরি হওয়া ধাক্কায় ড্রোনটি সামনে এগিয়ে যায়। খালি বোতলের মুখে ফুঁ দিলে যেভাবে শব্দ ও বাতাসের প্রবাহ তৈরি হয়, এটিও সেই প্রাকৃতিক নিয়মেই কাজ করে।

গবেষকেরা মাত্র এক সেন্টিমিটার আকারের ক্ষুদ্র নৌকা বানিয়েও সফল পরীক্ষা চালিয়েছেন। লাউডস্পিকার থেকে ভিন্ন ভিন্ন মাত্রার শব্দ পাঠিয়ে তারা নৌকা ও ড্রোনগুলোর দিক নিয়ন্ত্রণ করেন। এর ফলে ড্রোনগুলো বাধা এড়িয়ে পূর্বনির্ধারিত পথে নিজে থেকেই চলতে পেরেছে।

কোনো ভারী মোটর, গিয়ার কিংবা চৌম্বকীয় যন্ত্রাংশ না থাকায় এই ড্রোনগুলো ওজনে অত্যন্ত হালকা। গবেষণাগারের পরিচালক সেলমান সাকার জানান, ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগিয়ে এমন নমনীয় রোবট তৈরি করা সম্ভব হবে, যা শব্দের নির্দেশে নিজের আকার ও গঠন পরিবর্তন করতে পারবে। এছাড়া এই একই কৌশল ব্যবহার করে বিভিন্ন বস্তুকে বাতাসে ভাসিয়ে রাখাতেও সফল হয়েছেন বিজ্ঞানীরা।
মতিঝিলনিউজ/এআর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন

© All rights reserved © 2024
Theme Customized By bdit.com.bd