মতিঝিলনিউজ প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে খুলনার খালিশপুরে পোর্ট অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সাধারণ সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ করণীয় ও বিভিন্ন কর্মপন্থা নির্ধারণের পাশাপাশি কর্মকর্তাদের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভার আনুষ্ঠানিকতা শেষে পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আনন্দ আয়োজনে কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন।
মতিঝিলনিউজ/এআর